ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডেমোক্রেসি অ্যাওয়ার্ড পেলেন আব্দুস সালাম আরিফসহ ১৬ জন

ডেমোক্রেসি অ্যাওয়ার্ড পেলেন আব্দুস সালাম আরিফসহ ১৬ জন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


ডেমোক্রেসি অ্যাওয়ার্ড পেলেন আব্দুস সালাম আরিফসহ ১৬ জন

পটুয়াখালী: ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেলেন আব্দুস সালাম আরিফসহ ১৬ জন। জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে জাগো নিউজের পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফকে ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এসময় আরও তিন সাংবাদিক ও ১১ জনকে এই সম্মাননা প্রদান করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী ডিসি মঞ্চে বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলায় এ সম্মাননা দেওয়া হয়।

সাংবাদিকতার পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন জাগো নিউজ ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ, খবর পটুয়াখালীর ভিডিও এডিটর গোপাল হালদার, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল কাউম ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি. মো. জাকির হোসেন।

এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-যুবকদের সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের মো. সজিব মোল্লা, মো. রিফায়েত কবির খান, মো. রুবেল মাহমুদ, আহম্মেদ কাওসার ইবু, মো. সজিবুল ইসলাম, তানজিলা আক্তার শিমু, পটুয়াখালী হাজীখালী মাদরাসার তোফাজ্জেল হোসাইন, হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজের মিরাজ ইমতিয়াজ, আব্দুল করিম মৃধা কলেজের মো. কামরুল ইসলাম, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রুশদা ইসলাম রিপা ও গ্লোবাল ইউনিভার্সিটি, বরিশালের গোলাম রেদওয়ান চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা।

এসময় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় সাংবাদিক ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশের সাহসী ভূমিকাই গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করে তোলে। জুলাই বিপ্লবের সময় এই চার সাংবাদিক এবং সম্মাননা পাওয়া ছাত্র-যুবকরা দায়িত্বশীল ও নির্ভীক ভূমিকা পালন করেছেন, যা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩৪   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ