![]()
মানিকগঞ্জ: প্রতি বছরের ন্যায় এবারও প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার স্নরনে সিংগাইরের আজিমপুর নিজ বাড়িতে শুক্রবার সাধুর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।ফকির মওলা দরবার শরিফের গদিনিসীন ও সাবেক পৌর মেয়র আবু নাঈম মো.বাশারের প্রয়াত পিতা বাউল সাধক আব্দুর রশিদ সরকার স্মরনে ২১ ফেব্রুয়ারি ৪৯ তম মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্ত আশেকান ছুটে আসছে। মেলাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় বইছে উৎসবের আমেজ। চলছে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। কোনো প্রকার অনুদান ছাড়াই নিজ অর্থায়নে ফকির মওলা দরবার শরীফ গদিনিসীন আবু নাঈম মো.বাশার এ মেলার আয়োজন করে থাকেন। ইতিমধ্যে দুর-দুরান্ত থেকে লোকজন এ মেলায় আসতে শুরু করেছেন।
মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ভক্ত,আশেকানদের মধ্যে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। “পাক পাঞ্জাতন ও বিশ্ব মানবতার জয় হউক”এ শ্লোগান নিয়ে সাধুর মেলাকে সাফল্য ও স্বার্থক করতে ফকির মওলা দরবার শরিফের আয়োজক কমিটি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১২:৫৯:৫৮ ৩৬৮ বার পঠিত | ● সাধুর মেলা ● সিংগাইর