ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সিংগাইরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


 সিংগাইরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
মানিকগঞ্জ: সিংগাইরে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান আলোচক ছিলেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। এসময় তিনি বলেন, অপরাধী যত শক্তিশালী হউক,যত টাকার মালিক হউক আমার সাথে বন্ধুত্ব ও আপোষ হবে না। সিংগাইর উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, মাদক দেশ ও সমাজকে ধ্বংস করছে। এর বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে রুখে দাড়াতে হবে। বাল্য বিবাহ, শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট পড়ার আগ পর্যন্ত এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, ইভটিজিং,জুয়া খেলা, ও প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করেন তিনি। পুলিশ ভালো মানুষের বন্ধু,খারাপ লোকের নয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর সোসাইটির যৌথ উদ্যোগে ফোর্ডনগর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাতীয় পার্টির সাবেক, শিক্ষা উপমন্ত্রী ও ধল্লা-ফোর্ডনগর সোসাইটির সভাপতি গোলাম সারোয়ার মিলন সভাপতিত্ব করেন।

এসময় ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আকতার ফার্নিচারের চেয়ারম্যান মো.আকতার হোসেন, নাদিয়া ফার্নিচার সিইও আব্দুল করিম মজুমদার,বিআরএল চেয়ারম্যান সাহেদুল ইসলাম, সহযোগী প্রফেসর ডেফোডিল ইউনিভার্সিটি একেএম এনামুল হক, ধল্লা ইউপি সদস্য মো.সানোয়ার হোসেন খান, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সিংগাইর থানার হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব প্রমুখ। এসময় স্থানীয়রা চুরি-ডাকাতি ও মাদক রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি পুলিশি টহল জোরদার করার দাবি জানান।
মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জাতীয় পার্টির সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৩:৫২   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ