![]()
বরিশাল: গুম, খুন ও বিচার বহির্ভুত হত্যার বিচারের দাবীতে আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজিত শুক্রবার বিকেলে আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে এক জনসমাবেসে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীসংঘের মানবঅধিকার কমিশন লিখিত ভাবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা নিজে এই হত্যা গুম খুনের নির্দেশ দিয়েছে। অন্তর্র্বতীকালীন সরকারকে বলতে চাই। বিচার বিলম্ব হলে তাদেরকেও জবাবদিহি করতে হবে। হেলিকপ্টর থেকে গুলিকরা হয়েছে। যারা জানালায় দারিয়ে দেখছিলো তাদের ও শিশুদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। জাতীসংঘ সে যখন অভিযোগ দায়ের করেছে তার পরে কেনো বিচার বিলাম্ব করা হচ্ছে।
আগৈলঝাড়ার টিপু, কবির ও সাগরসহ হাজার হাজার হত্যাকারিদের যতোদিন বিচারের কাটগোড়ায় দাড়াতে না দেখবো, আমরা ততোদিন আন্দোলন করে যাবো। এই হত্যার মূলহোতাকে বিচারে আওতায় আনতে হবে। জহির উদ্দিন স্বপন বলেন, টিপু, কবির ও সাগর হাত্যার বিচারে আগে যদি হত্যাকারিরা মারা যায় তাহলে তাদের মরনোত্তর বিচার করতে হবে। দেশের সকল সমস্যার একমাত্র সমাধাণ জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার অবিলম্বে তা করতে হবে, তা করতে বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব, বিলম্বকে আমরা বরদাশত করব না।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুর ইসলাম। সমাবেসে আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য সচিব মো.মিজানুর রহমান খান মুকুল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সাংসদ সহসভাপতি ও গৌরনদী বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়াের আলম, সঞ্চালনায় কর আগৈলঝাড়া বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, শাহ মোহাম্মদ বখতিয়ার।সারোয়ার হোসেল সিকদার, সঞ্জয় দাস গুপ্ত, মিজানুর রহমান মিঠু, শহীদ কবির মোল্লার স্ত্রী, শহীদ টিপু হাওলাদারের বোন ফারহানা আক্তার, বদিউজ্জামান মোল্লা সরল, জামাল বখতিয়ার, দীনেস চন্দ্র হালদার, সাইদুল আলম সেন্টু, এ্যাডভোকেট সাজেদা প্রমূখ।
এইচ/এল
বাংলাদেশ সময়: ২০:১১:১৮ ২০৮ বার পঠিত | ● আগৈলঝাড়া ● খুন ● গুম ● বরিশাল ● বহির্ভুত ● হত্যা