ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে বিএনপি নেতার স্মরণে দোয়া মাহফিল

নবীনগরে বিএনপি নেতার স্মরণে দোয়া মাহফিল


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


 

নবীনগরে বিএনপি নেতার স্মরণে দোয়া মাহফিল

 

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মরহুম আঃ মান্নান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম হোসেন আহম্মেদ এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (২১/০২) বিকালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শিবপুর দাখিল মাদরাসার শিক্ষক আবু আবাদুল্লাহ।

উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম মোল্লা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মরহুম আঃ মান্নান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামসুল হক, সদ্য প্রয়াত শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহম্মেদ শিবপুর ইউনিয়ন বিএনপির নিবেদিত প্রাণ ছিল। তারা দলের জন্য অনেক কিছু করেছেন৷ শিবপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করেছেন। এই তিন জন বিএনপি নেতার মৃত্যুতে শিবপুর ইউনিয়ন বিএনপির অনেক ক্ষতি হয়েছে। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা যেন তাদের কে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন। অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী মোঃ জহিরুল হক জরু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রুকন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান,ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ নরু মিয়া প্রমুখ।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ২০:১৭:০৯   ৪১৮ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ