![]()
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার ইউনিয়ন যুবদল নেতাকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কুপিতে আহত করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল আলীম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মক আহত করে বালির মধ্যে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। সে উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি, কুকাদাইর গ্রামের বাংগাল শেখের ছেলে।
শুক্রবার রাত ৮টার দিকে গোবিন্দাসী হাইস্কুল রোডের পাশে আহত অবস্থায় পরিত্যক্ত বালিতে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া, তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘাপটি মেরে লুকিয়ে থেকে রাতের আঁধারে এ হামলা করছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১২:৩৮:২৯ ৯৮ বার পঠিত | ● আহত ● কুপিয়ে ● টাঙ্গাইল ● নেতা ● ভূঞাপুর