ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারীতে মোহাম্মদ আলী ফকির জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

দোহাজারীতে মোহাম্মদ আলী ফকির জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


দোহাজারীতে মোহাম্মদ আলী ফকির জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী ‘হযরত মোহাম্মদ আলী ফকির (রহঃ) জামে মসজিদ’ পরিচালনা কমিটির ২০২৫-২৭ইং এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমআ নামাজের আগে মসজিদের অভ্যন্তরে উপস্থিত কিল্লাপাড়া ও রায়জোয়ারা এলাকার মুরব্বিয়ান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে নতুন কমিটির ঘোষণা দেন প্রাক্তন সভাপতি মো. আবু তাহের সওদাগর।

নবগঠিত কমিটিতে মো. শাহ্ আলম রুবেলকে সভাপতি, মো. বাদশা মিয়া ও মো. জসিম উদ্দিনকে সহ-সভাপতি, মো. আব্বাস উদ্দিনকে সাধারণ সম্পাদক, শিক্ষানবিশ আইনজীবী মো. তৌহিদুল ইসলামকে সহকারী সাধারণ সম্পাদক, মো. জামাল উদ্দিন মাষ্টারকে অর্থ সম্পাদক, মো. আবুল হাসেমকে সহকারী অর্থ সম্পাদক, ইকবাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মো. সাজ্জাদ হোসেনকে সহকারী সাংগঠনিক সম্পাদক, মো. এমরান হোসেন টিটুকে প্রচার সম্পাদক, মো. ইসমাইল হোসেনকে সহকারী প্রচার সম্পাদক, মো. আমিনুল ইসলাম ও মো. আজম খানকে সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- মো. আবু তাহের সওদাগর, মো. জানে আলম, মো. সিরাজুল ইসলাম, মো. ইসহাক মিয়া, মো. আবু তৈয়্যব কোম্পানি, মো. নুরুল হক।

দুনিয়ার কোনো চাওয়া-পাওয়া ব্যতিরেকে মুক্তমনে শুধু আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের ইচ্ছায় ইবাদত মনে করে খেদমতের মানসিকতা নিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে মসজিদের উন্নতি সাধনের জন্য উল্লেখিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করতে পারেন এবং ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়নে সবাই মিলেমিশে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে এগিয়ে যেতে পারেন সেজন্য সকল মুসল্লীর নিকট দোয়া কামনা করেন নবগঠিত কমিটির সদস্যরা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১২:৪২:১৩   ৪৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ