![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা শহরের কাপড়িয়া পট্টি নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুখরঞ্জন হালদার (৮২) শনিবার ২২ ফেব্রুয়ারি সকালে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির , উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১২:৫৮:২০ ১৪৮ বার পঠিত | ● কাউখালী ● নেই ● পিরোজপুর ● হালদার