ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে বিপি’র ১৬৮ তম জন্মবার্ষিকী পালিত

দুমকিতে বিপি’র ১৬৮ তম জন্মবার্ষিকী পালিত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


দুমকিতে বিপি’র ১৬৮ তম জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালী:বাংলাদেশ স্কাউটস্ দুমকি উপজেলা কর্তৃক আয়োজিত স্কাউটস্ এর প্রতিষ্ঠাতা “রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল‌ওয়েল” এর ১৬৮ তম জন্মদিন উপলক্ষে এক বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোঃ মিজানুর রহমান । উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের গ্রুপ কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, মোসা: মাকসুদা আক্তার, সাবেক কমিশনার আ: খালেক হাওলাদার, সাবেক স্কাউট লিডার মোঃ আসলাম হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, স্কাউট লিডার মোঃ ফরহাদ হোসেন খান, কাব লিডার মোঃ শাকিবুর রহমান সজীব ও রোভার স্কাউটার রুবেল গাজী প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কাব ও স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগন বলেন, স্কাউটিং হল একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। নিজেকে আত্মমর্যাদায় বিশ্বাসী, আত্মনির্ভরশীল, পরোপকারী, মিতব্যয়ী, সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য সব বয়সের মানুষ স্কাউটিংয়ে অংশগ্রহণ করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১২:৫২:১১   ৩০১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ