![]()
ময়মনসিংহ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হৃদয় মন্ডল সম্প্রতি তার এক ফেইসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এবং সেই স্ট্যাটাসের স্ক্রীনশর্ট স্থানীয় সাংবাদিকদের সরবরাহ করেন । ফেইসবুক স্ট্যাটাসে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
হদয় মন্ডল ময়মনসিংহ ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি শেরপুর সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে তিনি জানান। তিনি বলেন,‘আমি ময়মনসিংহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদে আছি। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকায় আমি এ পদ থেকে অব্যাহতি নিলাম।
উল্লেখ্য, গত ২৬ শে জানুয়ারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখা কমিটি গঠন করা হয়। সেই কমিটির সদস্য ছিলেন হৃদয় মন্ডল।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৫:২৭:২৩ ১৩৭ বার পঠিত | ● কমিটি ● ছাত্রদলকর্মী ● পদত্যাগ ● ফুলপুর ● বৈষম্যবিরোধী ● ময়মনসিংহ