ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় চিকিৎসক অপসারণ ও শাস্তির দাবিতে উত্তপ্ত

কলাপাড়ায় চিকিৎসক অপসারণ ও শাস্তির দাবিতে উত্তপ্ত


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় চিকিৎসক অপসারণ ও শাস্তির দাবিতে উত্তপ্ত

পটুয়াখালী: কলাপাড়ায় হাসপাতালের চিকিৎসক ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টায় হাসপাতালের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা, রোগীর স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, ডাঃ লেলিনেরম দায়িত্বহীনতা ও অনিয়মের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, মঅবহেলা ও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, রয়েছে একাধিক মামলা, ক্লিনিক বাণিজ্য করে করেছে অবৈধ সম্পদ।

বিক্ষোভকারীরা অবিলম্বে তার অপসারণ এবং যথাযথ শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। বক্তারা বলেন, যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে একাধিক অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৩৪:১৬   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ