ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চন্দনাইশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চন্দনাইশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


চন্দনাইশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চট্টগ্রাম: চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদরস্থ শাহ্ আমিন পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।এরপর পর্যায়ক্রমে চন্দনাইশ থানা, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।

আলোচনায় অংশ নেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি প্রমূখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২৭   ১৭১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ