ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী

বাউফলে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 

বাউফলে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী

পটুয়াখালী: বাউফলে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী। শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ এবং সংবেদনশীল সমাজ গঠনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে আস্থা যুব ফোরামের উদ্যোগে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় পাবলিক মাঠে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন। সভাপতিত্ব করেন বাউফল যুব ফোরামের সাবেক আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুনতাসির তাসরিপ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আস্থা যুব ফোরামের আহ্বায়ক আয়েশাতুন্নেসা বর্ষা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মস্তফা, রূপান্তরের উপদেষ্টা ও যমুনা টিভির রিপোর্টার রইসুল ইসলাম ইমন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ সবুজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাউফল যুব ফোরামের সাবেক আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, সহিংসতা প্রতিরোধ ও সংবেদনশীল সমাজ গঠনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সেই প্রচেষ্টারই অংশ। রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মস্তফা বলেন, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। আমরা এই উদ্যোগে অংশ নিতে পেরে গর্বিত।

প্রধান অতিথি অহিদুজ্জামান সুপন বলেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কার্যক্রমের ভূমিকা অপরিসীম। পটগান ও নাটকের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি বিশেষ প্রাণবন্ত হয়ে ওঠে। ভাষার প্রতি শ্রদ্ধা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রূপান্তরের কর্মীরা জানান।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৯   ২৯০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ