ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবির আট হলের নতুন যেসব নাম প্রস্তাবনায়

পবিপ্রবির আট হলের নতুন যেসব নাম প্রস্তাবনায়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 

পবিপ্রবির আট হলের নতুন যেসব নাম প্রস্তাবনায়

পটুয়াখালী: পবিপ্রবির আট হলের নতুন যেসব নাম প্রস্তাবনায়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করার প্রস্তাব করেছে প্রশাসন গঠিত কমিটি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার নাম পরিবর্তন কমিটি এ প্রস্তাবনা দেয়।

উপাচার্য জানান, নাম পরিবর্তনের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা নাম প্রস্তাব করেছেন। এটি অ্যাকাডেমি কাউন্সিল হয়ে রিজেন্ট বোর্ডে যাবে। সেখানে অনুমোদন করলেই নামগুলো ফাইনাল হবে। প্রস্তাবিত নামগুলো হলো, শের-ই-বাংলা হল-১ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান হল-১, শের-ই-বাংলা হল-২-এর নাম শহীদ জিয়াউর রহমান হল-২, কবি বেগম সুফিয়া কামাল হলের নাম চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বিজয় ২৪ হল, বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম জুলাই ৩৬ হল, নির্মাণাধীন নতুন ছাত্র হলের নাম শের-ই-বাংলা হল এবং নির্মাণাধীন নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল নামকরণের প্রস্তাব করা হয়েছে। তবে এম. কেরামত আলী হলের নাম অপরিবর্তিত থাকবে।

জানা যায়, বিগত সরকারের সময়ে শহীদ জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে শের-ই-বাংলা হল ও চাঁদ সুলতানা হলের নাম পরিবর্তন করে কবি বেগম সুফিয়া কামাল হল করা হয়েছিল। ফলে এগুলো আবারও পূর্বের নামে ফিরে যাচ্ছে। তবে হল দুটি বর্তমানে যাদের নামে রয়েছে তারা এ অঞ্চলের বিখ্যাত ব্যক্তি হওয়ায় অন্য দুটি হল তাদের নামে করা হচ্ছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩০   ১৭৭ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ