![]()
ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি), এর প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক উপজেলার পাক হাজিপুর গ্রামের কৃতি সন্তান আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া নবীনগর রিপোর্টার্স ক্লাবের আজীবন দাতা সদস্য হলেন।
গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সমবায় আধুনিক সুপার মার্কেট দ্বিতীয় তলায় নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের আহবানে তিনি এ আজীবন দাতা সদস্যপথ গ্রহণ করেন।
অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু। প্রধান অতিথির ভাষনে আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া বলেন, আমি রাজীব ভূঁইয়া নবীনগর উপজেলার পাক হাজীপুর গ্রামের গ্রাম সরকার আবু নছর (রুপ মিয়ার) নাতি। আমি নবীনগরে এসেছি নবীনগরের রাজনীতিতে একটি উৎকৃষ্ট উদাহরণ তৈরির জন্য। সেজন্য আমি আপনাদের মাধ্যমে নবীনগরের সকল স্তরের জনগণের সহযোগিতা চাই।আপনারা হয়তো জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ব্রাহ্মণবাড়ীয়া -৫ নবীনগর সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, আপনারা আমার জন্য দোয়া করবেন।আমি নবীনগর রিপোর্টার্স ক্লাবের আজীবন দাতা সদস্য হতে পেরে আনন্দিত বোধ করছি। উল্লেখ্য রাজীব ভূঁইয়া জাপান থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
সভা চলাকালীন সময়ে সভায় উপস্থিত হন সাবেক নবীনগর রিপোর্টার্স ক্লাবের দুই দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগর প্রেসক্লাবের তিন বারের সফল সভাপতি সমকালের সাংবাদিক মাহবুব আলম লিটন। এ সময় উপস্থিত সকল সংবাদ কর্মি মাহাবুব আলম লিটনকে করতালির মাধ্যমে গ্রহন করেন।
সাংবাদিক মাহবুব আলম লিটন তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ঘড় ভিন্ন হলেও উঠোন একটা। তিনি নবীনগরের সকল সাংবাদিকদের সততা ও নিষ্টার সাথে সহিত নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। এবং সাংবাদিকদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সকল সদস্যগণ।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৫:৫২:৫০ ২৯৫ বার পঠিত | ● ক্লাবের ● নবীনগর ● ব্রাহ্মণবাড়িয়া ● রাজীব ● রিপোর্টার্স ● সদস্য