ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়: অ্যাড.ফজলুর রহমান

দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়: অ্যাড.ফজলুর রহমান


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়: অ্যাড.ফজলুর রহমান

ময়মনসিংহ: সিংহাসনে থেকে কিংস পার্টি করতে চাইলে মানুষ মানবে না, বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দায় উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে ছেলেরা বতর্মানে ক্ষমতায় আছে, তারা আমাদের সন্তান। বাবারা দল করতে চাইলে মাঠে এসে কর। সিংহাসনে থেকে কিংস পার্টি করতে চাইলে মানুষ মানবে না।

বিগত ১৭ বছর বিএনপি ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনের ফাউন্ডেশন গড়ে তুলেছিল দাবি করে অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, ৫ আগষ্টের পর থেকে বিগত ৭ মাস ধরে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। অথচ নিরপেক্ষ নির্বাচন হলে দুই তৃতীয়াংশ মেজরিটি পাবে বিএনপি। কিন্তু ইলেকশন যেন না হয় তা নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

এ সময় জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এই প্রবীণ বিএনপি নেতা বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না। নির্বাচনে দশ পার্সেন্ট ভোট পেলে স্যালুট দিব। আপনারা ব্যাংক দখল করে বিএনপিকে বলেন চাঁদাবাজ। কিন্তু জনগন কাকে ভালোবাসে প্রমাণ চাইলে নির্বাচন দিন। স্থানীয় নির্বাচনের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়নি, দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়। জনগন কাকে ভালোবাসে তা প্রমাণ হবে নির্বাচনের মাধ্যমে। নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রæত নির্বাচনী রোডম্যাপ ঘোষনাসহ বিভিন্ন দাবিতে তারাকান্দা উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

দুপুরের পর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে সমাবেশ স্থলে জমায়েত হয়। এতে জনসমুদ্র তৈরী হয় সমাবেশস্থল এলাকা। সমাবেশে উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও একমাত্র যুগ্ম আহবায়ক,তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রুকনজ্জামান রুকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৭:৪২   ১৮০ বার পঠিত  |