ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সড়কের পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সড়কের পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


সড়কের পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালি গ্রামে যুবসমাজের উদ্যোগে ২০০ বছর পুরোনো ১ কিলোমিটার সড়কের কাজে বাধা ছিল একটি অবৈধ স্থাপনা।

আজ(২২ ফেব্রুয়ারি) শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন অবৈধ স্থাপনাটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে অপসারণ করে দেন।

জানা গেছে, হরিয়াখালি গ্রামের ছাত্তার মাস্টারের দোকান থেকে উসমান মেম্বারের পুরাতন বাড়ি পর্যন্ত ১কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ কাজ শুরু হয় গত বছরের ২ ডিসেম্বর। এতে বাধা হয়ে দাড়ায় ছাত্তার মাস্টারের ছেলে রুবেল মিয়ার সরকারি জায়গা দখল করে নির্মিত একটি অবৈধ স্থাপনা (দোকানঘর)। পরে স্থাপনাটি সরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। এরই প্রেক্ষিতে মাসখানেক আগে সরকারি সার্ভেয়ার মাপজোক করে রাস্তার জায়গা নির্ধারণ করে দেন। কিন্তু রুবেল মিয়া তার অবৈধ স্থপনা (দোকান) সরাতে নারাজ। এ নিয়ে স্থানীয়রা গণ্যমান্য লোকদের মাধ্যমে বিষয়টি একাধিকবার সমঝোতা করার চেষ্টা করলেও রুবেলের একঘেয়েমির জন্য ব্যর্থ হন। অবশেষে রাস্তার কাজ শুরুর ৮২ দিনের মাথায় উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনাটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে অপসারণ করে দেন।

স্থানীয় আব্দুল গফুর, আফতাবউদ্দিন, আ. হামিদ ও আ. বারেকসহ অন্তত ২০ জানান, ‘২০০ বছরের পুরোনো সরু কাচা রাস্তাটি প্রশস্তকরণ ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। রাস্তা বড় না হাওয়ার কারণে এলাকায় বড় কোন গাড়ি আসে না। ছেলে-মেয়েদের বিয়ে দিতেও সমস্যা হতো। এতোদিন পর এলাকার যুবসমাজের উদ্যোগে ও ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় ১ কিলোমিটার রাস্তার কাজ শুরু হলেও রুবেলের অবৈধ স্থাপনার কারণে কাজটি শেষ করা যায়নি। সে সরকারি জায়গা থেকে দোকানঘর কোনভাবেই সরাবে না। অবশেষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অবৈধ স্থাপনাটি সরিয়ে দেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর ২’শ বছরের চলাচলোর কষ্ট লাগব হচ্ছে। এসময় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, ‘সরকারি হালটে অবৈধ স্থাপনার জন্য রাস্তা প্রশস্তকরণ কাজে বাধা’ এলাকাবাসীর পক্ষ থেকে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে সরকারি সার্ভেয়ার দিয়ে মাপজোক করে রাস্তার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনাটি এক্সকাভেটর দিয়ে অপসারণ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:২১:২১   ১৮১ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ