ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন
ঢাকা: দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র আন্দোলনকারীর একাংশের নেতৃবিন্দরা।
লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনকারীরা অভিযোগ করেন, দোহারে গত বছরের ১৮-১৯ জুলাই ও ৪ আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করে পুলিশের হয়রানির শিকার হয়েছেন এবং আওয়ামী সা¤্রাজ্যের দলীয় তান্ডব বাহিনীর হামলার শিকার হয়েছেন, তাদেরকে বাদ দিয়েই দোহার উপজেলায় গত ১৯ ফেব্রুয়ারি-২০২৫ ইং তারিখে ২২৫ জনের নাম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এই পকেট কমিটি কোন ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সদস্যরা আরো দাবি করেন, আন্দোলনের সময় দোহারে কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। অথচ কতিপয় ব্যক্তিরা স্বার্থ হাসিলের জন্য নিজেকে সমন্বয়ক দাবি করে একটি পকেট কমিটি ঘোষণা দেন। সেই কমিটিতে দোহারে আন্দোলন সংগ্রামে জড়িতদের নাম নেই! এই সমালোচিত উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান ছাত্ররা। তারা আরও হুশিঁয়ারী করে জানান, দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচীর পদক্ষেপ নেওয়া হবে। উপস্থিত ছিলেন দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আবুল কালাম, নুরুল ইসলাম রিজভী, পায়েল নুর, অমি, সিনহা প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪৮   ১২৯ বার পঠিত  |