ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আট আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাওলিকান্দা গ্রামের আবুল কালাম ভূইয়ার পুত্র পারভেজ ভূইয়া (২০), নরসিংদী জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র শুভ মিয়া (১৯), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার ভাটি ঘাগড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম (২৫), ফুলবাড়ীয়া উপজেলার নয়ানবাড়ী গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আবু বকর সিদ্দিক (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার চরাশিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র আবুল বাশার (৪৩), উত্তর বনগাঁও গ্রামের মৃত ওমর আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে শামীম (৩৫), বিজয়পুর গ্রামের সুবেদ আলী ইলাইয়ের পুত্র বাবুল ওরফে ইয়াছিন (৩৯) ও গৌরীপুর উপজেলার তেরশিরা গ্রামের মুন্না মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৫)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও গৌরিপুর সার্কেল স্যারের তত্ত্বাবধানে আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় ৬ জন ও চুরি মামলায় ২ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা সবসময় তৎপর আছি। স্থানীয় জনগণ যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে অপরাধ দমনে আরও সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে জানান।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২২:২৪   ৬১৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ