![]()
ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বালিয়া কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাফাজ্জল হোসেনের দুর্নীতিবাজ আখ্যায়িত করে এবং তার দীর্ঘদিন অনুপুস্থিত থাকার কারণে,তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা শিক্ষার্থী এলাকাবাসী এবং প্রতিষ্ঠানটির শিক্ষকরাও দীর্ঘদিন ধরে তার অপসারণের দাবি জানিয়ে আসছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে মাদ্রাসা মাঠে এই বিক্ষোভ করে শিক্ষার্থী শিক্ষকরা,তারা দ্রুত অধ্যক্ষের অপসারণের দাবি জানায়।
এইসময় সিনিয়র সহকারী শিক্ষক এ কে এম দেলোয়ার হোসেন,সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল হোসেন মোহাম্মদ ইউনুস আলী খান, প্রভাষক মোঃ হাবিবুর রহমান,সহকারী মৌলভী মাওঃ নূর উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই বিষয়ের জানতে অভিযুক্ত অধ্যক্ষ মোঃ তাফাজ্জল হোসেনের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১:২৪:৩২ ২১২ বার পঠিত | ● ● অধ্যক্ষ ● অপসারণ ● ফুলপুর ● মাদ্রাসা