ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


নবীনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জনাব এম আর মুজিব বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন কবির সভাপতিত্ব করেন।

এর আগে সকালে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পাঠের পর বিদ্যালয়ের স্কাউটস ও গার্লস গাইড দল অতিথিদের সামনে কুচকাওয়াজ ও প্যারেড করে আগত সকলকে মুগ্ধ করেন।জুলাই বিপ্লবের প্রামাণ্যচিত্রে যেন জীবন্ত করে ফুটিয়ে তুলা হয়।শিক্ষার্থীরা জাতীয় ফুল শাপলা ডিসপ্লের প্রদর্শনী সকলের মনে এক নতুন চমক নিয়ে আসে।

সিনিয়র শিক্ষক মোঃ শাহাবুদ্দিন ও কামরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে হওয়া অনুষ্ঠানটি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে আগত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন,সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম রেজাউল কবির,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস মিয়া,মোঃ খবির উদ্দিন, নাজমূল আলম আরিফ,ফরিদ উদ্দীন চৌধুরী, হাজী মোঃ লিটন মিয়া,মোঃআবুল ফায়েজ,মোঃ জাকির মিয়া,মোঃ আশ্রাফুল্লাহ সবুজ,মোঃ সালাউদ্দিন সরকার, মোছাঃ হোছনা বেগম,মোঃ মনজুরুল আলম,মোঃ আবু কাউছার,সাব্বির হোসেন,মোছাঃ লুৎফা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:১৬:৫৮   ৪৩৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ