ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর ইউএনওর সাথে ইউসিসিএ লিমিটেডের নতুন সভাপতির শুভেচ্ছা বিনিময়

সুজানগর ইউএনওর সাথে ইউসিসিএ লিমিটেডের নতুন সভাপতির শুভেচ্ছা বিনিময়


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 

সুজানগর ইউএনওর সাথে ইউসিসিএ লিমিটেডের নতুন সভাপতির শুভেচ্ছা বিনিময়
পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুর রউফ কে সঙ্গে নিয়ে পাবনার সুজানগর ইউসিসিএ লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতি ইয়াকুব আলী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান রাশেদের সাথে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন ইউসিসিএ লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত নব নির্বাচিত সভাপতি ইয়াকুব আলী। এ সময় সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম
মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা,পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক তোরাব আলী, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন আলাল, বিএনপির নেতা ছাপা,জামাল ,সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ,আরিফ ও আলহাজ্বসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সুজানগরে ইউ সি সিএ লিমিটেডের এ নির্বাচনে ইয়াকুব আলী সভাপতি, মুসা মন্ডল সহ সভাপতি এবং ফরিদ হোসেন, মোহাম্মদ আলী বিশ্বাস, জয়নাল আবেদীন ও আতিক শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। সুজানগর ইউসিসিএ লিমিটেড নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফজলুল হক স্বাক্ষরিত গত ৫ ফেব্রয়ারী নির্বাচনী ফলাফলের এ তথ্য ঘোষণা করেন ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১০:২০:০০   ২২২ বার পঠিত  |