ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সালথায় সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 

সালথায় সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ফরিদপুর: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলাধীন সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর শপথ বাক্য পাঠ, বিএনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ প্রদর্শন এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু জয়ন্ত কুমারের পরিচালনায় সালথা উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খানের ক্রিড়া পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, সালথা উপজেলা যুবদল নেতা জামাল হোসেন বালাম, শাফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আটঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুরাদ মাতুব্বর ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাহেব খান সহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। শিক্ষার্থীরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 এইচ/এল

বাংলাদেশ সময়: ১০:১১:২৬   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ