ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে সাবেক শিক্ষকের বাড়ি লুট

চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে সাবেক শিক্ষকের বাড়ি লুট


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে সাবেক শিক্ষকের বাড়ি লুট
নোয়াখালী: হাতিয়া উপজেলায় চেতনানাশক দিয়ে অজ্ঞান করে আবু বকর ছিদ্দিক নামের সাবেক এক প্রধান শিক্ষকের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ গামছাখালী গ্রামের খাসের হাট এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় আবু বকর ছিদ্দিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অপরিবর্তিত থাকায় তাকে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় তার পুত্রবধূ এবং নাতিও অসুস্থ্য হওয়ার খবর পাওয়া যায়।

ভুক্তভোগী আবু বকর ছিদ্দিক উপজেলার মফিজিয়া হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক এবং চরআমানুল্যা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। ছেলে কাদের সিদ্দিকী সোহেল জানান, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় আসছি। গতরাতে বাড়ি থেকে খবর পেয়েছি, কে বা কারা আমাদের ঘরে চেতনানাশক ব্যবহার করে আমার বাবাসহ কয়েক জনকে অজ্ঞান করে সব নিয়ে যায়।

তিনি আরও জানান, চেতনানাশক স্প্রে ব্যবহারকারীরা বাবার ড্রয়ার ভেঙে প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। অন্যান্য জিনিস নেওয়াসহ মায়ের গলার চেইন টেনে নেওয়ার সময় মা জেগে যায়। পরে উঠে দেখে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং আমার স্ত্রী-সন্তানকেও অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। এমতাবস্থায় রাত দু’টার পরে প্রতিবেশীরা তাদেরকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় বাবাসহ বাকিদেরও ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মানসি রাণী সরকার জানান, অজ্ঞান হওয়া আবু বকর ছিদ্দিক মাস্টারকে হাসপাতালে ভর্তি করা হলে আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করা হয় হয়।

এন/আর

বাংলাদেশ সময়: ১০:০৫:৩০   ২১৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ