ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সভাপতি সুমন ও সম্পাদক ফারুক হাতিয়ায় ইসলামী আন্দোলনের সম্মেলন

সভাপতি সুমন ও সম্পাদক ফারুক হাতিয়ায় ইসলামী আন্দোলনের সম্মেলন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 হাতিয়ায় ইসলামী আন্দোলনের সম্মেলন


নোয়াখালী:
‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন হাতিয়া উত্তর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কর্মীদের সম্মতিতে আবু যর গিফারী সুমনকে সভাপতি মাওলানা ওমর ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার ঈশিতা টাওয়ার সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে সংগঠনের হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি আবু যর গিফারী সুমন এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিন শাখার সহ-সভাপতি মাওলানা ফিরুজ আলম। বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইকবাল মাহমুদ সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন, ‘গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে শীঘ্রই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্বতি বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারকে কোনভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না’।
সম্মেলনকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হতে থাকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

এন/এস

বাংলাদেশ সময়: ৯:৫৯:৩৪   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ