ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ৪ মাসেই ফের সুজানগর থানার ওসি বদলি,নতুন ওসির যোগদান

৪ মাসেই ফের সুজানগর থানার ওসি বদলি,নতুন ওসির যোগদান


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 ৪ মাসেই ফের সুজানগর থানার ওসি বদলি,নতুন ওসির যোগদান

পাবনা : পদায়নের মাত্র চার মাসের মাথায় আবার বদলি করা হয়েছে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফাকে। আর সুজানগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মজিবর রহমান । এর আগে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মজিবর রহমানকে পদায়ন করা হলে তিনি ভূতপূর্ব অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়ে মঙ্গলবার ২৫ ফেব্রয়ারী সুজানগর থানার দায়িত্বভার গ্রহণ করেন।

ইতিপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।তিনি ২৭তম ব্যাচে ২০০৫ সালে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলায়। সুজানগর থানায় যোগদানের পর নবাগত ওসি মোঃ মজিবর রহমান সুজানগরকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে জানান, আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা।এছাড়া পুলিশি সেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলন পরবর্তীতে গত বছরের ৫ আগস্টের পর তৎকালীন দায়িত্বপালনকারী সুজানগর থানার ওসি জালাল উদ্দিনকে ১৬-৯-২০২৪ সালে বদলির পর নতুন ওসি হিসেবে যোগদান করেন সাকিউল আযম। তাকেও মাত্র এক মাসের মাথায় গত ০৩-১০-২০২৪ সালে বদলি করা হয়। পরবর্তীতে গোলাম মোস্তফা সুজানগর থানার ওসি হিসেবে যোগদান করেন গোলম মোস্তফা। তাকেও মাত্র চার মাসের ব্যবধানে বদলি করা হলো।

এন/এস

বাংলাদেশ সময়: ৯:৫৩:২৭   ২১৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ