ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

ময়মনসিংহ: তারাকান্দায় মধুপুর বটতলা নামকস্থানে সড়ক দূর্ঘটনায় পঁচিশোর্ধ্ব অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঐ নারীর মৃত্যুর পর তাঁর লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের এস.আই লিটন চন্দ্র পাল জানান,বুধবার দিনগত রাত সাড়ে ১১ টায় মধুপুর বটতলা নামকস্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

আপাত  নারী মানসিক রোগী বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে।

এস/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৭:২০   ১৮৮ বার পঠিত  |