ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত

লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত

ভোলা: লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে ঢাকার নয়াপল্টনের ভিআইপি রোডের একটি রেস্টুরেন্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আগামী নির্বাচনে দেশের জনগণই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। কেবল স্বৈরাচারকে তাড়ানোতেই আমাদের বিজয় সীমাবদ্ধ নয়, রাষ্ট্র ক্ষমতায় আসার পরই বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরার সভাপতিত্বে এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসেন, এস.এম কবির, রফিকুল ইসলাম রফিক, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৬   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ