![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অবৈধভাবে গাছ কেটে নেয়ার সময় সড়কে চলন্ত ব্যাটারিচালিত অটোরিক্সার উপর গাছ ভেঙে পড়ে। রিক্সাটি সড়কের মাঝেই সামনের অংশ ভেঙে মুচরে যায়। গুরুতর আহত হন অজ্ঞাত রিক্সাচাল এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে সড়ক থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া-আড়াইহাজার সড়কের নৈকাহন এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাঙ্গালিয়া-আড়াইহাজার সড়কটি মাটি ভরাট করে বিগত চারদলীয় জোট সরকারের সময় সড়কটি নির্মাণ করা হয়। সড়কের মাটি ধরে রাখার জন্য সড়কের দুই পাশে একাশিয়া, মেহগনি, কড়ইসহ বিভিন্ন বনজ গাছ লাগানো হয়। গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে স্থানীয় একটি চক্র সড়কের গাছগুলো কেটে বিক্রি করতে থাকে ।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার নৈকাহন এলাকার আবু বেপারীর ছেলে মোবারক হোসেন সড়কের পাশের একটি মেহগনি গাছ বিক্রি করার জন্য কাটতে থাকে। গাছটি দ্রুত কাটতে গিয়ে নিরাপত্তা জন্য রশি ও পর্যাপ্ত গাছ কাটা শ্রমিকও আনেনি। যার কারণে গাছের গোড়ার কিছুর অংশ কাটার পর ভারসাম্য হারিয়ে ওই সময় সড়কে চলাচলরত একটি ব্যাটারী চালিত রিক্সার উপর হঠাৎ গাছটি ভেঙে সড়কে চলন্ত রিক্সার উপর পড়ে। এসময় রিক্সার সামনের অংশ মুচরে যায়।
এসময় রিক্সাচালক গুরুতর আহত হন। তবে ভাগ্যক্রমে অক্ষত রয়েছেন অটোরিক্সার যাত্রী। আহত রিক্সা চালককে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই রিক্সাচালকের আশঙ্কাজনক অবস্থার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার কার হয়। তাৎক্ষণিক ভাবে রিক্সাচালকের নাম পরিচয় জানা যায়নি। এদিকে সড়কের চলন্ত রিক্সার উপর গাছ পড়ে যাওয়ায় সড়কের দু’পাশে কয়েকশ রিক্সা, সিএনজি, ভ্যান, প্রাইভেটসহ অন্যান্য যান আটকা পড়ে পযায়। এতে জাঙ্গালিয়া-আড়াইহাজার সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চলাচলকারী লোকজনের এসময় চরম দুর্ভোগ পোহাতে হয়। অীধকাংশ যাত্রী হটে তাদের গন্তব্য ছুটতে থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ভেঙ্গে পড়া গাছ কেটে সড়ক থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
নৈকাহন এলাকা বাসিন্দা আব্দুল মালেক মিয়া জানান, এর আগেও মোবারক হোসেনসহ এলাকার কয়েকজন মিলে সড়ক থেকে গাছ কেটে নিয়েছে। স্থানীয়রা এসময় জানতে চাইলে সে প্রশাসনকে জানিয়ে গাছ কাটছে বলে লোকজনকে শাসিয়ে দেয়। অবৈধভাবে গাছ কাটার কারণে সে পর্যান্ত লেবার ছাড়া গাছ কাটার চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটছে।
জাঙ্গালিয়াগামী যাত্রী মজিবুর রহমান জানান, গুরুত্বপূর্ণ এসড়কটি দীর্ঘদিন পর সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক যান চলাচলের উপযোগি হে ছে। সড়কের পাশের গাছগুলো সড়ক ভাঙ্গন রোধের পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি করে। স্থানীয় একটি চক্র দিনে দিনে অবৈধভাবে গাছ কেটে নিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা না থাকায় প্রতিনিয়ত এ দূর্ঘটনা ঘটছে। যাত্রীদের বিভিন্ন সময় দুর্ভোগের শিকার হতে হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, বন বিভাগের অনুমতি না নিয়ে স্থানীয় একটি চক্র সড়ক থেকে গাছ কেটে বিক্রি করার জন্য গাছ কাটছিল। দ্রুত কাটতে গিয়ে গাছটি চলন্ত রিক্সার উপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান শিমুল জানান, আহত ব্যাক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দ্রুততার সাথে তাকে নেয়ার ফলে লোকজনের ভিরে তার নাম খাতায় লেখার সুযোগ হয়নি।
এন/এন
বাংলাদেশ সময়: ২৩:৪১:২৮ ১০০ বার পঠিত | ● আড়াইহাজার ● গাছ ● সড়ক