ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ

চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ


মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ

ঢাকা: মুন্সীগঞ্জ সদরে চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেন এর নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরকেওয়ার ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে মাদরাসা প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ এবং মাদরাসার নিজস্ব জায়গায় নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রিন্সিপাল গোলাম রসুল সম্রাট এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনের মোতোয়াল্লি ফজলুল হক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপুসহ অভিভাবকবৃন্দ।

মরহুম আব্দুস সামাদ সরকার ২০০৪ সালে সদরের গজাটিয়াকান্দি গ্রামে চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনি মারা যাওয়ার পর থেকে তার ছেলে জহিরুল হক দিদার, ফজলুল হক, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলামসহ পরিবারের সদস্য এবং গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই মাদরাসার উন্নয়ন ও আধুনিকায়ন করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনের মোতোয়ালি ফজলুল হক বলেন, নবনির্মিত ভবনে দুইটি শিফটে পাঠদান করার ব্যবস্থা করা হয়েছে। প্রথম শিফটে ইসলামী কিন্ডারগার্টেনে শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত আরবী বিষয়ের সঙ্গে বাংলা, অংক, ইংরেজিসহ ৬টি বিষয়ে পাঠদান করছে শিক্ষার্থীরা।

এছাড়া দ্বিতীয় শিফটে মাদরাসার হিফজ বিভাগ, নাজারা বিভাগ, নুরানী বিভাগে আরবী বিষয়ে পাঠদান করা হয়। বর্তমানে ৬০ জন শিক্ষার্থী মাহমুদিয়া মাদরাসায় বিভিন্ন বিভাগের পাঠদান করানো হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৯   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ