ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্য

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্য


কাজী সাব্বির আহমেদ দীপু,(মুন্সীগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্য

মুন্সীগঞ্জ : চট্টগ্রামে অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ পদ্ম অঞ্চল-জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জের কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গত ২২ ফেব্রুয়ারী থেকে তিন দিনব্যাপী চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামসহ ৪টি স্থানে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন হওয়া মুন্সীগঞ্জের কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য’র হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আজম খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. একেএম সামসুদ্দিন আজাদ, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপপরিচালক মো. শহিদুল ইসলাম, প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী, মো. শহিদুল আলম, প্রফেসর মো. মোরশেদ আলম, প্রফেসর এমদাদ আলম উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন হয়। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

আয়োজক সূত্র জানায়, ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ সারাদেশ থেকে অংশ নেওয়া ৯ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এবারের আসরে প্রতিবারের মত সারাদেশকে চাঁপা, বকুল, গোলাপ ও পদ্ম নামে চারটি অঞ্চলে ভাগ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে তিনদিন ব্যাপি এ আয়োজনে হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, সাইক্লিং, অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশগ্রহণ করে প্রতিযোগীরা।

উল্লেখ্য, বছরের শুরুতে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জেলা পর্যায়ে শুরু হয়। এতে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন ( কে কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।

এরপর ঢাকা উপ অঞ্চলের খেলায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে চ্যাম্পওয়ন ও রানার্সআপ হওয়া বিজয়ীরা। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা উপ অঞ্চলের ফাইনাল খেলায় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য চ্যাম্পিয়ন হয়।

এর প্রেক্ষিতে বিভাগীয় পর্যায় পদ্ম অঞ্চল ময়মনসিংহ অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে কাজী প্রাচুর্য। ১৩ ফেব্রুয়ারী দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন ক্রীড়া সমিতির অডিটোরিয়াম অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে পদ্ম অঞ্চল-বিভাগীয় পর্যায়ে (একক) চ্যাম্পিয়ন হয় কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।

এতে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়ে কাজী প্রাচুর্য গত ২২ ফেব্রুয়ারী থেকে ৩ দিনব্যাপী চট্টগ্রামে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। ৪টি খেলায় অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়ে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য। সে
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু ও মুন্সীগঞ্জ পৌরসভার টিকাদান সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস সাম্মী দম্পতির ছোট ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০১:২১   ৩৬৮ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ