ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

কাউখালীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫


কাউখালীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

পিরোজপুর: কাউখালীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল এক কিশোরী। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার দাসেরকাঠী গ্রামে ১৪ বছর বয়সী কিশোরীকে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করেছিলেন কিশোরীর পরিবার।

এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নির্দেশে উপজেলা সহকরী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মোবাইল কোর্ট সহকারে উপস্থিত হলে বর দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এরপর বর ভবিষ্যতে কখনো বাল্যবিবাহের চেষ্টা করবেন না মর্মে মুচলেকা দিয়ে বিয়ের খাবার না খেয়েই বরযাত্রীসহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উদ্ধারকৃত কিশোরীকে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের জিম্মায় প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩০:০৮   ১২৮ বার পঠিত  |