ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

হাতিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫


 হাতিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
নোয়াখালী: ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমূখী বাজারে মরহুম হাজী শাহে আলাম তালুক মেম্বার স্মৃতি মিনি নাইট রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় খাদিজা ফুটবল একাড়েমি বনাম কমলার দিঘি ফুটবল একাডেমি এই দুটি দল মোকাবেলা করে।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারের মধ্যদিয়ে কমলার দিঘি ফুটবল একাডেমি দলকে পরাজিত করে খাদিজা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে জাঁকজমকপূর্ণ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বি.এন পির সাবেক সেক্রেটারি ও বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি মিয়ার সুযোগ্য সন্তান রায়হান ফেরদৌস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুডিরচর ৩ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি আলা উদ্দিন, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: আব্দুল রহিম, খেলা আয়োজক কমিটির পরিচালক ইয়াছিন আরাফাত আজাদ,সাবেক সেনা কর্মকর্তা হায়দার,মো: আজিমসহ প্রমুখ।
প্রধান অতিথি রায়হান ফেরদৌস বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আমি এ সুন্দর খেলার আয়োজনকারী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৭:১০   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ