ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে রমজানের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল

ভূঞাপুরে রমজানের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫


 

ভূঞাপুরে রমজানের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল: ভূঞাপুরে রমজানের পবিত্রতা রক্ষায় শনিবার (১ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ভূঞাপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামের আমীর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা শাখা জামায়াতে ইসলামের সেক্রেটারি (জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী) মাওলানা মো: হুমায়ুন কবির, জেলা শাখা জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্য ডা: অধ্যাপক আতাউর রহমান, উপজেলাজামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখা সভাপতি আনোনোয়ার হোসাইন প্রমুখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৮   ১৪৩ বার পঠিত  |