ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রমজানকে স্বাগত জানিয়ে সুজানগর জামায়াতের র‌্যালি

রমজানকে স্বাগত জানিয়ে সুজানগর জামায়াতের র‌্যালি


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫


 

রমজানকে স্বাগত জানিয়ে সুজানগর জামায়াতের র‌্যালি

পাবনা: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমির ও ৬৯পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম, সেক্রটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর শাখার আমীর রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ৬৯পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান। ব্যবসায়ীদে উদ্দেশে তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।

এ সময় তিনি আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। পরে মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখাসহ বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ১৯:২১:২১   ৭২৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ