![]()
পটুয়াখালী: কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান-আদালত ওষুধ বিক্রেতা কাওসারকে গ্রেফতার করে। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।
রবিবার দুপুরের দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসি’তে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে।
এ ঔষধের অনেকগুলো ঘরে তৈরি ও বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ ছাড়াও রয়েছে বিভিন্ন এন্টিবায়োটিক ও বিভিন্ন রোগের ঔষধ। খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনারের ( ভূমি) মো: ইয়াসিন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঔষধ বিক্রেতাকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনান, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে জব্দকৃত অনুমোদনহীন ঔষধ জনসম্মুক্ষে ধ্বংস করা হয়েছে।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৮:০৩:৩০ ১২৬ বার পঠিত | ● অনুমোদনহীন ● অর্থদণ্ড ● ঔষধ ● কলাপাড়া ● পটুয়াখালী