ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আমতলীতে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫


 

আমতলীতে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বরগুনা: আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার সামগ্রী
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ
আশরাফুল আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.সাইফুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও রিপোটর্সি ইউনিটির সাবেক সভাপতি হায়তাতুজ্জামান মিরাজ ও জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার প্রমুখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৩২:১৪   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ