![]()
কুড়িগ্রাম: রাজারহাটে গাঁজা ও ইয়াবাস সহ ২মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়,সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের রামকৃষ্ণ মন্ডলপাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র গনি মিয়া (৩৪) ও গকুলা গ্রামের মৃত-আফছার আলীর পুত্র শরিফুল (৩২)কে প্রায় ১কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
রবিবার আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৮:৪০:০৭ ২৬১ বার পঠিত | ● কারবারি ● কুড়িগ্রাম ● গ্রেফতার ● মাদক ● রাজারহাট