ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ‘আমরা কলাপাড়াবাসী’র উদ্যোগে এক টাকায় ইফতার কার্যক্রম উদ্বোধন

‘আমরা কলাপাড়াবাসী’র উদ্যোগে এক টাকায় ইফতার কার্যক্রম উদ্বোধন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫


‘আমরা কলাপাড়াবাসী’র উদ্যোগে এক টাকায় ইফতার কার্যক্রম উদ্বোধন

পটুয়াখালী: কলাপাড়ায় “আমরা কলাপাড়াবাসী” সংগঠনের উদ্যোগে প্রথম রমজান রবিবার আসর নামাজের পর পৌরশহরের নতুন বাজার এলাকায় ইফতারের বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়া বাসি সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ সকল সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবতার সেবায় এগিয়ে এসেছে আমরা কলাপাড়াবাসী। সংগঠনটির উদ্যোগে আয়োজিত “এক টাকায় ইফতার” কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিতরণ করা হচ্ছে ।সকলের সহযোগিতায় এই মহতী উদ্যোগ আরও বিস্তৃত হোক এটাই আশা।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, নাম মাত্র টাকায় ইফতার বিক্রি কার্যক্রম আয়োজন করে আমরা সন্তুষ্ট এবং ইফতার কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫৮   ২২১ বার পঠিত  |