ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজন দণ্ডিত

অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজন দণ্ডিত


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫


 অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজন দণ্ডিত
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদ- এবং অপরজনকে অর্থদ- দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। অভিযানে সহায়তা করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এবং সঙ্গীয় পুলিশ দল।
অভিযানে আজাহারুল ইসলাম আকাশ (২১) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে মো. ওবায়দুল হক (২২) নামে অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দ-নীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানের ফলে অবৈধ বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন কঠোর মনোভাব প্রকাশ করে জানায়, ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৪০   ২৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ