ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে মারধর করে অশ্লীল ভিডিও ধারণ

কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে মারধর করে অশ্লীল ভিডিও ধারণ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


 কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে মারধর করে অশ্লীল ভিডিও ধারণ

পটুয়াখালী: কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে।

এঘটনায় ৪ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী কলাপাড়া থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী মামলায় উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেলযোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তুলাতলী এলাকায় পৌঁছলে ওই এলাকার সাইফুল, বশির, স্বপন ও নুর আলম সহ ১০ যুবক তাদের মোটরসাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে।

পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং ওই নারীর স্পর্শ কাতর স্থানে হাত দিয় শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত সাইফুল, বশির, স্বপনদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানাযানি।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩৫   ২০১ বার পঠিত  |