ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে রমজানে শহীদ আজমতের পরিবারের খোঁজ নিতে বাড়িতে ছুটে গেলেন ইউএনও

নবীগঞ্জে রমজানে শহীদ আজমতের পরিবারের খোঁজ নিতে বাড়িতে ছুটে গেলেন ইউএনও


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫


নবীগঞ্জে রমজানে শহীদ আজমতের পরিবারের খোঁজ নিতে বাড়িতে ছুটে গেলেন ইউএনও

হবিগঞ্জ: রমজানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নবীগঞ্জের শহীদ আজমত আলীর স্ত্রী ও ছেলে মেয়ের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

সোমবার বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামে শহীদ আজমত আলীর বাড়িতে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

এসময় শহীদ আজমত আলী স্ত্রী রবিরুন বেগম, দুই ছেলে মাহফুজ আলম মাহিদ, মাহিনুর আলম মাহিন ও এক মেয়ে নাদিয়া আক্তার এর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের বক্তব্য শোনেন।

এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন পৌরসভার পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ইফতার সামগ্রী ক্রয়ের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- জীবন জীবিকার তাগিদে নবীগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আজমত আলী ঢাকা যাত্রাবাড়ী এলাকায় মাছের ব্যবসা করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ নিলে ৫ই আগস্ট ঢাকা যাত্রাবাড়ী এলাকায় মিছিলে যোগ দেন আজমত আলী। ওই সময় পুলিশে বেপরোয়া গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন আজমত আলী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪১   ১৭০ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ