![]()
ঢাকা: দোহার উপজেলায় গত বুধবার গভীর রাতে জাল ব্যবসায়ী শেখ নিলুয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৫জনকে আটক করেছেন দোহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার কুলছড়ি গ্রামের দাদন চোকদারের ছেলে রাকিব চোকদার (২৩) একই গ্রামের শুকুর বেপারী ছেলে হালিম বেপারী (৪৫), ঈসমাইল বেপারীর ছেলে লিটন বেপারী (৪৫),দক্ষিন রাধানগর গ্রামের শেখ লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৪) ও আলম বাজার গ্রামের সোনা মিয়ার ছেলে নাজির (৩৫)। এ সময়ে আটক ডাকাতদের দখল থেকে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি বড় ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডাকাতির ঘটনায় দোহার থানায় শেখ আব্দুর রশিদের ছেলে শেখ হানিফ বাদী হয়ে দোহার থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং ১৭,তাং ২৭/০২/২০২৫ইং, ধারা-৩৯৫/৩৯৭। বুধবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করেন দোহার থানা পুলিশ।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম এক প্রেস রিলিজে জানান, গত ফেব্রুয়ারি রাত ২টার দিকে দোহার থানাধীন উপজেলার বিলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের শেখ মো. আব্দুর রশিদের বসত বাড়ীতে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল আগ্নেয়াশস্ত্র শটগান, পিস্তল, বড় চাকু, লোহার শাবল, রাম-দাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তিনতলা ভবনের নীচ তলার কাঠের তৈরী মেইন দরজা ও রুমের দরজা শাবল দ্বারা ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করেন।
এ সময়ে তার মা’ হেলেনা বেগমের কক্ষে থাকা খাটের তোষকের নিচে থেকে ৩ জোড়া কানের স্বর্ণের দুল, যাহার ওজন ২ ভরির উপরে, ৩টি স্বর্ণের চেইন, যাহার ওজন-২.৫ ভরির উপরে, একজোড়া স্বর্ণের রুলি,যাহার ওজন- ২ ভরির উপরে, সর্বমোট ৭ ভরি যাহার আনুমানিক মুল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা লুট করেন ডাকাতদল।
এসময়ে বাড়ির লোকের আর্ত-চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে ডাকাতদল গুলি করে পালিয়ে যায়।ডাকাতের গুলিতে ভিকটিমের পরিবার ও স্থানীয় জনতাসহ ৭-৮ জন আহত হউন। এসময়ে স্থানীয় জনতা কুতুবপুর নৌঘাটে অচেনা বড় নৌযানসহ ১জন মাঝিকে ডাকাত সন্দেহে গনপিটুনি দিলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি প্রহরায় চিকিৎসা দেন।
পরবর্তীতে ঢাকা জেলা পুলিশ সুপার মো.আনিসুজ্জামান নির্দেশে দোহার(ঢাকা) সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলমের নেতৃত্বে ডাকাতদলের ফেলে যাওয়া মোবাইলের সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের চৌকস টিমের অভিযানে ডাকাতির সাথে সরাসরি জড়িত ৫ জন ডাকাতকে গ্রেফতার করেন।
এ সময়ে আটককৃতদের দখল থেকে ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুট হওয়া ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আসামীগন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিস্তারিক আরও তথ্য জানতে বুধবার আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত অপরাপর আসামীদের আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলে জানান।
আর/ এন
বাংলাদেশ সময়: ২০:৪৩:১২ ১৩৯ বার পঠিত | ● গ্রেফতার ● ডাকাত ● ঢাকা জেলা ● দোহার