ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিজিবি’র অভিযানে ৬ কোটি ২৬ লক্ষ টাকার মাদক ও জুয়েলারী উদ্ধার

ভেড়ামারায় বিজিবি’র অভিযানে ৬ কোটি ২৬ লক্ষ টাকার মাদক ও জুয়েলারী উদ্ধার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


ভেড়ামারায় বিজিবি’র অভিযানে ৬ কোটি ২৬ লক্ষ টাকার মাদক ও জুয়েলারী উদ্ধার

কুষ্টিয়া: ৫ মার্চ কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র অভিযানে প্রায় ৬ কোটি ২৬ লক্ষ টাকার ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রী উদ্ধার করা হয়। বুধবার দুপুর ১ টার দিকে ভেড়ামারা রেলষ্টেশনে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে তল্লশী চালিয়ে এ মাদক ও জুয়েলারী সামগ্রী উদ্ধার করেন বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খুলনা থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনে এলএসডির একটি বড় চালান পাচার হচ্ছে।

এর প্রেক্ষিতে নায়েব সুবেদার মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি টহল দল ভেড়ামারা রেলষ্টেশনে ট্রেনটিতে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ১২ বোতল ভারতীয় এলএসডি এবং বিভিন্ন প্রকারের ১ হাজার ২শ ১০ পিস সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রী উদ্ধার করে।

উদ্ধারকৃত এলএসডি এবং জুয়েলারী সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৬ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার ৮শ টাকা। উদ্ধারকৃত এলএসডি এবং সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রীর ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৯   ২৪০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ