ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

গাজীপুর: পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।

বুধবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ধারায় ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যেককে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। দীপু চন্দ্র পাল, মো. হাশেম, মো. হালিম, আতিকুর রহমান ও নজরুল ইসলাম নামে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে পরিচালনা অব্যাহত থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৩২:২২   ২১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ