![]()
পাবনা: মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সুজানগরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পৌর বাজারের বিভিন্ন মার্কেট, ভ্যান চালক,শ্রমজীবী মানুষ, দোকান পাট ও পৌর শহরের অলি গলিতে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম, সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর আমীর রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল মমিন,সেক্রেটারী মকবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, ইন্ডাস্টিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রমজান আলী, সুজানগর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর ও ৬৯ পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, যেখানে তাকওয়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, একজন সত্যিকারের মুত্তাকী ব্যক্তি সব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখে এবং তার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে। প্রকৃত মুত্তাকী সেই ব্যক্তি যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলেন এবং অন্যায় থেকে নিজেকে বিরত রাখেন। আর যারা রমজানে সত্যিকারের তাকওয়া অর্জনের চেষ্টা করে,তারাই প্রকৃত সফলতা লাভ করে।
এদিকে বিতরণকৃত লিফলেটে রমাদানের পবিত্রতা রক্ষা করুন। অশ্লীলতা ও বেহায়াপনা থেকে দূরে থাকুন। হে ঈমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে করে তোমরা তাকওয়া (খোদাভীতি) অর্জন করতে পারো। (সূরা বাকার: ১৮৩) টেলিভিশন, সিনেমা হল ও সোশ্যাল মিডিয়ায় অশ্লীলছবি ও ভিডিও প্রদর্শন বন্ধ করুন।
রমাদানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। নির্ধারিত খাতে যাকাত পরিশোধ করে সম্পদ পবিত্র রাখুন। সুদ, ঘুষ, মদ, জুয়া, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ওসন্ত্রাসী কর্মকান্ডসহ সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকুন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখুন। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখুন। কুরআন পড়ুন, কুরআন বুঝুন এবং আল কুরআনের সমাজপ্রতিষ্ঠায় এগিয়ে আসুন। অসচ্ছল ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করুন। বৈষম্যহীন- ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায়জাতীয় ঐক্য গড়ে তুলুন লেখা সম্বলিত এ লিফলেট বিতরণ করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৭ ১৪০ বার পঠিত | ● জামায়াত ● বিতরণ ● লিফলেট ● সুজানগর