ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভার্মি কম্পোস্ট সারের বাজারজাত করনে অ্যাডভোকেসি লবিং ও নেটওয়ার্কিং সভা

ভার্মি কম্পোস্ট সারের বাজারজাত করনে অ্যাডভোকেসি লবিং ও নেটওয়ার্কিং সভা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 ভার্মি কম্পোস্ট সারের বাজারজাত করনে অ্যাডভোকেসি লবিং ও নেটওয়ার্কিং সভা

পটুয়াখালী: কলাপাড়ায় ভার্মি কম্পোস্ট সার বাজারজাতকরনের জন্য সরকার কর্তৃক সনদগ্রহণের লক্ষ্যে অ্যাডভোকেসি লবিং ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের প্রয়াস প্রকল্পের উদ্যোগে কলাপাড়া কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান, উপ-সহকারী কৃষিকর্মকর্তা মো. আশরাফ আলী, ভার্মি কম্পোস্ট সার উৎপাদক কণিকা রাণী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের মাঠ কর্মকর্তা জামাল হোসেন।

বক্তারা বলেন, নিরাপদ ফসলের উৎপাদনে জৈব সারের বিকল্প নেই। জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। উত্তম কৃষি চর্চার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সভায় তৃণমূল পর্যায়ের এফএফএস লিডার, ভার্মি কম্পোস্ট উৎপাদক, সমবায় নেতা, সার বীজ বিক্রেতা ডিলাররা অংশগ্রহণ করেন। কেঁচো সারের গুনাগুন, পরিবেশ সুরক্ষা ও জীবন-জীবীকার মান উন্নয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ভার্মি কম্পোস্টের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।

উল্লেখ্য কলাপাড়ায় কারিতাসের প্রয়াস প্রকল্পের সুফলভোগী অন্তত দেড় হাজার পরিবার ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের মধ্য দিয়ে পরিবেশ সহায়ক কৃষি উৎপাদনে ভূমিকা রাখছে। তবে এর বাজারজাত করণ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান উৎপাদকরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩২   ৩৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ