ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৭ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ার আমুয়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার

কাঁঠালিয়ার আমুয়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


 কাঁঠালিয়ার আমুয়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার
ঝালকাঠি: কাঁঠালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেলে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কলেজ মাঠে এ সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রদল কলেজ শাখা এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্রদলের আহবায়ক মো.ইমরান গোলদার। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন আল গাজী।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, যুক্তরাস্ট্র নিউইর্য়াক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি মো.হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী তরুন দল কেন্দ্রিয় কমিটির উপদেষ্ঠা ড.জাকারিয়া লিংকন,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত,জেলা ছাত্রদল সভাপতি মো.আরিফুর রহমান খান ও সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সহসভাপতি মিজানুর রহমান,শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমনসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:২০:০৩   ৯৪ বার পঠিত  |