ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গণমানববন্ধন

বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গণমানববন্ধন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গণমানববন্ধনপিরোজপুর: নাজিরপুর উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের দাবী’র প্রতিবাদে গণমানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৭ মার্চ) বিকাল টায় উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: এমদাদুল হক, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাফিকুল ইসলাম, সাবেক সভাপতি সুমন মিস্ত্রী,যুবদল নেতা শামিম সিকদার,

এ সময় বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, সরদার সাফায়েত হোসেন শাহীন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত, তিনি কখনো বিএনপির নীতি আদর্শ থেকে বিচ্চুত হননি। অসংখ্য মামলার আসামী ও একাধীকবার কারাবরণকারী নেতা বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবী জানান এবং তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান। এসময় জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা বলেন, আগামী ১২ তারিখের মধ্যে শাহীনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হোক, তা না হলে ১২ তারিখেই শাহীনের বিষয়ে ফয়সালা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য গত ৩ মার্চ সোমবার মধ্য রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন সিকদারের বাড়ির সামনে একটি আয়রন ব্রীজের রড চুরির অভিযোগে ওই বিএনপি নেতাকে বহিস্কার করে জেলা বিএনপি। তার প্রতিবাদে মাটিভাঙ্গা ইউনিয়নের প্রায় ৮ শতাধিক বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ একটি গণ মানববন্ধন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:৫৭   ১৮৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ