![]()
হবিগঞ্জ : নবীগঞ্জে পুলিশের অভিযানে পুলিশের অভিযানে রোকন মিয়া (২৭),নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়- বৃহস্পতিবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমীন ও সঙ্গীয় ফোর্স সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর মামলার ( মামলা নং ১২৭/২২ নবীগঞ্জ) ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ও ৫ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত রোকন মিয়া (২৭), পিতা-আ: রহিম, সাং-নোয়াপাড়া, থানা-নবীগঞ্জ গ্রেফতার করা হয়।
অপরদিকে পলাতক আসামী আমির হোসেন (৩২), পিতা-মোতাব্বির মিয়া সাং- হরিধরপুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ কে থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে দুইজনকে সকালে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৫ ১৩৪ বার পঠিত | ● আসামী ● গ্রেফতার ● নবীগঞ্জ ● হবিগঞ্জ